Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজাপুরে নবাগত ইউএনও রিফাত আরা মৌরিকে জামায়াতে ইসলামী’র ফুলেল শুভেচ্ছা

ঝালকাঠির রাজাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার এক প্রতিনিধি দল নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইউএনও রিফাত আরা মৌরির দায়িত্বকালীন সময়ে সফলতা কামনা করেন এবং উপজেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। নবাগত ইউএনও রিফাত আরা মৌরি জামায়াতে ইসলামী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজাপুরের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
নতুন নিউজ দেখতে Jhalokhati news এ চোখ রাখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ