Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টাইফয়েড টিকা ক্যাম্পেইন নিয়ে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ইয়াস প্রতিনিধি দলের আলোচনা

নিউজ সংবাদ ঝালকাঠি টাইফয়েড টিকা ক্যাম্পেইন নিয়ে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ইয়াস প্রতিনিধি দলের আলোচনা ঝালকাঠি || ৩০ সেপ্টেম্বর ২০২৫ ঝালকাঠি জেলার উপজেলা রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে টাইফয়েড টিকা ক্যাম্পেইন–২০২৫ নিয়ে মতবিনিময় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। আজ মঙ্গলবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইয়াস প্রতিনিধি দল টাইফয়েড টিকা বিষয়ক রেজিস্ট্রেশনের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে। বিশেষ করে কোন কোন বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী টিম প্রয়োজন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গিয়ে কী ধরনের বেগ পোহাতে হচ্ছে এবং এর সমাধান কীভাবে করা যেতে পারে—এসব বিষয় তুলে ধরা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, উপজেলা পরিসংখ্যানবিদ ও সুপারভাইজারদের সহযোগিতায় উক্ত এলাকার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা, প্রতিষ্ঠান প্রধানের নাম্বার ও স্বাস্থ্য সহকারীর নাম্বার এর তালিকা সংগ্রহ করা হয়। উক্ত কার্যক্রমে ছিলেন ইয়াসের সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক মোঃ রোহান বিন নাসির, দপ্তর সম্পাদক সাহরিয়া পাপন, যুব ও সমাজকল্যাণ সম্পাদক তহমিনা আইরিন প্রিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত বহ্নি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাইফা ইসলাম, সদস্য শাহারিয়া সীমান্ত, মেহেদী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ ইয়াসের উদ্যোগটির প্রশংসা করেন, রেজিস্ট্রেশন বুথ স্থাপনের অনুমতি প্রদানসহ ক্যাম্পেইনটি সাফল্যের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
নতুন খবর পেতে চোখ রাখুন Jhalokhati news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ