Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টেকনাফ পাহাড়ি আস্তানা থেকে ৭ জন নারী ১জন শিশু উদ্ধার

নতুন সংবাদ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সাত নারী ও এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছিল একটি চক্র। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায়—সাগরপথে পাচারের জন্য কয়েকজন নারী ও শিশুকে পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। এ খবর পাওয়ার পর মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযানে নামে। অভিযান চলাকালে বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন আস্তানা থেকে সাত নারী ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এর আগে ২৩ সেপ্টেম্বর একই ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে পাচারকারীদের কবল থেকে পাঁচ যুবককে উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী
নতুন সব সংবাদ পেতে চোখ রাখুন Jhalokhati news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ