Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কাঠালিয়ায় গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

কাঠালিয়ায় গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

কাঠালিয়ায় গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়ি বহরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, লিফলেট বিতরণ শেষে গোলাম আজম সৈকতের গাড়িবহর তাঁর বাড়ির পথে ফিরছিল। পথিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বাধীন আরেকটি গাড়িবহরের সঙ্গে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, ওই সময় জামালের অনুসারীরা সৈকতের বহরে হামলা চালায়।

হামলাকারীরা বহরের সর্বশেষ গাড়ি হিসেবে থাকা একটি মাইক্রোবাস থামিয়ে ড্রাইভার রফিকের ওপর হামলা চালায় এবং গাড়িটিকে ব্যাপকভাবে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়ি বহরে হামলার মাধ্যমে একটি পরিকল্পিত অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আরও বলেন, বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এমন সংঘর্ষ ঘটেছে যা সংগঠনের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।

উপজেলা বিএনপির সিনিয়র নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, একই দলের নেতাকর্মীদের মধ্যে এমন হামলা অগ্রহণযোগ্য ও দুঃখজনক। সংগঠনগত ঐক্য রক্ষা না হলে মাঠের আন্দোলন দুর্বল হয়ে পড়বে।

© ২০২৫ | কাঠালিয়া সংবাদ ডেস্ক

নতুন সংবাদ পেতে চোখ রাখুন jhalokhati news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ