প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার খবর শুনলেই প্রথমে দোষ দেওয়া হয় ড্রাইভারকে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি—একজন চালক ইচ্ছে করেই কি দুর্ঘটনা ঘটায়? সে তো জানে, এক মুহূর্তের ভুলে তার নিজের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
বাস্তবতা হলো, একজন চালক দিনের পর দিন রাস্তায় গাড়ি চালিয়ে পরিবারের মুখে হাসি ফোটায়। ভোর থেকে রাত পর্যন্ত স্টিয়ারিং হাতে তার যুদ্ধ চলে। গরমে-বর্ষায়, জ্যাম-ভরা রাস্তায় কিংবা দূরপথের ক্লান্তিকর যাত্রায়—তাদের দায়িত্ব সব সময়ই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া।
গাড়ি নিয়ে ট্রিপে বের হলে ড্রাইভারদের নানান অভিজ্ঞতা হয়। যাত্রীরা ওঠার আগেই কেউ কেউ প্রশ্ন করেন— “ভাই, বরিশাল যেতে কত সময় লাগবে?” আবার যদি কোনো গাড়ি সামান্য ওভারটেক করে, তখনই মন্তব্য আসে— “এই মিয়া, এটা কি নকল গাড়ি নাকি? সবাই ওভারটেক করছে!” আবার যদি একটু গতি বাড়ানো হয়, তখন


0 মন্তব্যসমূহ
“আমাদের ব্লগে মন্তব্য করার জন্য ধন্যবাদ! দয়া করে আপনার মতামত শেয়ার করুন এবং বিনম্রভাবে অন্যদের সঙ্গে আলোচনায় অংশ নিন।”