Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কাঁঠালিয়ায় এনআইএ্যাক্ট মামলার সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার

কাঁঠালিয়ায় এনআইএ্যাক্ট মামলার সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় এনআই এ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষক সাহারুম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫৭ নম্বর চক রঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল বরগুনা জেলার বেতাগী পৌর শহরে অভিযান চালায়। এসময় বেতাগী থানা পুলিশের সহায়তায় সাহারুম মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত সাহারুম মিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত আবদুর রশীদ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহারুম মিয়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন। এছাড়াও দরপত্র আহ্বান ছাড়াই সরকারি ভবন বিক্রি, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা, শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ এবং নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানা যায়, ঋণ পরিশোধ না করায় ২০২৪ সালে সোনালী ব্যাংক তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও আরও কয়েকজন পাওনাদার তার বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানায় একাধিক পাওনাদার উপস্থিত হন। সাহারুম মিয়ার ভাই জাকির হোসেন বলেন, “আমার ভাইয়ের পেনশনের অর্থ দিয়ে সবার টাকা পরিশোধ করা হবে।” কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, “সাজাপ্রাপ্ত আসামি সাহারুম মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।” নতুন সংবাদ পেতে চোখ রাখুন jhalokhati news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ